মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

কাতারে সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালী প্রবাসীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: কাতারের দোহায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নোয়াখালীর সেনবাগের প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরও ৩ বাংলাদেশীসহ ৬ জনের মৃত্যু হয়।

নিহত জাফরুল ইসলাম লিটন (৪০) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর গ্রামের নিলাম বাড়ির আবদুস সাত্তার ওরফে জমিদার মিয়ার ছেলে।

গত রোববার (৫ নভেম্বর) কাতারের স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান বলেন , ১২ বছর আগে জীবিকার সন্ধানে দোহায় পাড়ি জমান লিটন। সেখানে সে একটি কোম্পানীতে গাড়িচালক হিসাবে কর্মরত ছিলেন। এক বছর আগে ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। কাতারের দোহায় একটি মোটরসাইকেল ওয়ার্কশপের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতের পরিবার তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ