মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে ৩ মাদক ব্যবসায়ী আটক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ফেন্সিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন সদর উপজেলার চাপড়ি এলাকার দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দিপ্ত কুমার বিশ্বাস,শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে জাকারিয়া হোসেন ও পবহাটি এলাকার রফিকুল ইসলামের ছেলে এনামুল হক।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর বাজার পাড়ায় নুর খাঁনের বাড়িতে মাদক কেনাবেচা হচ্ছে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমানের নেতৃত্বে এক দল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৩ মাদক কারবারিকে আটক করে। সেসময় ওই বাড়িতে তল্লাশি করে ১২০ বোতল ফেন্সিডিল, ৩৩পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৯২ হাজার ৭শত টাকা, ৮টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ ও দুইটি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ