মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় বন্যা কবলিত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যা কবলিত ২৫০ পরিবারের মাঝে ১বান করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদ মাঠে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এমএ।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যা কবলিত হওয়ায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেকের বাড়ি-ঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আমরা ঢেউটিন বিতরণের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ কিছুটা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ও ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আবছার প্রমুখ।

সর্বশেষ পাওয়া সংবাদ