মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৭

কর্পোরেট সংবাদ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীতে বাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই সিএনজি অটোরিকশা আরোহী বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নাজিরহাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

image-8

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাসটি খাগড়াছড়ি থেকে ছেড়ে এসে চট্টগ্রামের অভিমুখে যাচ্ছিল। অন্যদিকে সিএনজিটি যাচ্ছিল নাজিরহাটের দিকে। এ সময় হাটহাজারীর চারিয়া এলাকায় পৌঁছালে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে নারী-পুরুষসহ ৭ জন নিহত হন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাস ও অটোরিকশার সংঘর্ষে শিশুসহ ৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

আরও পড়ুন;

ময়মনসিংহে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৪

সর্বশেষ পাওয়া সংবাদ