মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ময়মনসিংহে ত্রিমুখি সংঘর্ষে নিহত ৪

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বাইপাস শিকারিকান্দায় বাস-পিকআপ-সিএনজির ত্রিমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। এদের মধ্যে গুরুতর ৮ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিকারিকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি পুলিশ জানায়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ নিশ্চিত করে জানান, ঢাকা থেকে শেরপুরগামী দ্রুতগতির একটি বাস রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইপাস সংলগ্ন শিকারিকান্দা এলাকায় অভারটেক করার সময় একটি পিকআপভ্যান ও সিএনজিকে পিছন থেকে ধাক্কা দেয়।

এসময় পিকআপভ্যানটি মহাসড়কের পাশে উল্টে যায় এবং বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে রোড ডিভাইডারে আটকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়।

খবর পেয়ে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল পৌঁছে গুরুতর আহত ২০ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পথে আরো দুইজন মারা যায়।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে কোতায়ালী পুলিশ জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ