মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

ঝিনাইদহে অস্ত্র-গুলিসহ ব্যবসায়ী গ্রেফতার

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার দীঘিরপাড় গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ ইজাহার মোল্লা (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার (৬ নভেম্বর) সকালে সদর উপজেলার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইজাহার মোল্লা মাগুরার শালিখা উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আজিম-উল আহসান জানান, অস্ত্র কেনাবেচার খবর পেয়ে সদর উপজেলার দীঘিরপাড় গ্রামে অভিযান চালায় ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মাদ জুয়েল ইসলাম।

সেসময় অন্যার্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় ইজারত আলীকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলি। এ ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। বিকেলে আসামীকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ