মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল-পাখিভ্যান মুখোমুখি সংঘর্ষে প্রবাসি যুবক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: কোরিয়া থেকে এক মাসের ছুটিতে বাড়ি আসে ইজাজ রাজা (২৪)। আর ক’দিন বাদে ফিরে যাবে নিজ কর্মস্থল কোরিয়ায়।

আজ রোববার দুপুরে বাবা-মা ও একমাত্র ছোট বোনের জন্য কেনাকাটা করতে মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা শহরের যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ব্যাটারি চালিত পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় কোরিয়া প্রবাসি ইজাজ রাজা। তিনি পাশ্ববর্তী মেহেরপুর জেলার রাজনগর গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে।

আজ বেলা দেড়টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের হাতিকাটা নামকস্থানে ঘটে ওই দুর্ঘটনা। এ ঘটনায় আহত হয় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার খাঁপাড়া গ্রামের খেদের আলীর ছেলে পাখিভ্যান চালক মুরসালিন হোসেন (৩৫)। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত ইজাজ রাজার খালু চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুলপালা গ্রামের জিয়ারুল ইসলাম বলেন, ভাগ্যের চাকা ঘোরাতে ইজাজ রাজা তিন বছর আগে কোরিয়ায় পাড়ি জমায়। ছুটিতে ২৭ দিন আগে বাড়িতে আসে। ইজাজ রাজা বাবা-মায়ের একমাত্র ছেলে। তার জুথি নামের তার একটা ছোট বোন আছে। বাবা-মা ও একমাত্র ছোট বোন জুথি’র জন্য কেনাকাটা করতে সোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গায় যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে আসি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বেলা দেড়টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল চুয়াডাঙ্গার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে হাতিকাটা জ্যোতি ফ্লাওয়ার মিলের নিকট পৌছালে বিপরিত দিক থেকে আসা একটি পাখিভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও পাখিভ্যান চালক দুজনেরই সড়কের পাকা স্থানে আছড়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবায়দা জামান জয়া বলেন, রক্তাক্ত জখম অবস্থায় দু’জনকে জরুরী বিভাগে আনা হয়। তাদের মধ্যে ইজাজ রাজা নামের এক যুবককে মৃত অবস্থায় পেয়েছি। মুরসালিন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের সার্জারী ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে কোন মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হতে পারে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ইজাজ রাজার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধিন।

সর্বশেষ পাওয়া সংবাদ