মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি : ” সমবায়ে গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৯টায় দিবসটি উপলক্ষে সার্কিট হাউজের সামনে থেকে একটি বর্ণাঢ্য রেলী শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ নূুর কুতুবুল আলম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা পঙ্কজ কুমার চন্দ্র।

image-3

বিশেষ অতিথির রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, প্যানেল মেয়র মোঃ দেলোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান। এসময় জেলা প্রশাসন ও সমবায় বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে আশ্রয়ন প্রকল্পেন বসবাসকারী উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ, শ্রেষ্ঠ সমবায় সমিতির মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

image-4

সর্বশেষ পাওয়া সংবাদ