মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
advertisement
সারাদেশ

চকরিয়ায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ইজিবাইকের একজন নারী যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় চকরিয়ার কাকার ইউনিয়নের পুলের ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাকারা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন,আজ দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় একটি ব্যাটারি চালিত ইজিবাইক কাকারা থেকে চকরিয়া যাওয়ার সময় পিছন থেকে দ্রুত গতিতে এসে একটি মালবাহী ট্রাক ধাক্কা দেয়।ফলে ঘটনাস্থলে ২ সন্তানের জননী ঝুমুর নামে এক নারী যাত্রী নিহত হয়।

তিনি আরো বলেন,ঘাতক মালবাহী ট্রাকটি ইজিবাইকটি কে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।ঘাতক ট্রাক ও চালক পালাতক রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিহত ঝুমুরের বাড়ি হচ্ছে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নে।

সর্বশেষ পাওয়া সংবাদ