মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড
advertisement
সারাদেশ

নিখোঁজের ৩ দিন পর ইজিবাইক চালকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সেলিম রেজা, মেহেরপুর প্রতিনিধি : নিখোঁজ হওয়ার ৩দিন পর মেহেরপুরের মোনাখালী মাঠে পুঁতে রাখা অবস্থায় ইজি বাইক চালক বিজনের বস্তা বন্দি অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাতে মোনাখালী বিশ্বনাথপুর গ্রামের মাঝামাঝি ভৈরব নদের পাশে একটি বাঁশ বাগানের নিচে পুঁতে রাখা বিজনের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়।

বিজন মোনাখালী গ্রামের আব্দুর রহমানের ছেলে। গত বৃহস্পতিবার দুফুরের দিকে বিজন তার ইজিবাইক নিয়ে বাড়ি থেকে আসার পর কয়েক ব্যক্তি চুয়াডাঙ্গা যাওয়ার নাম করে ইজি বাইক ভাড়া করেন।এরপর তার কোন সন্ধান পাওয়া যায়নি।

ঘটনার পরদিন মুজিবনগর উপজেলার ভবানন্দপুর গ্রামের মাঠ থেকে ইজিবাইকটি উদ্ধার করা হলেও বিজনের কোন সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে মুজিবনগর থানায় একটি জিডি জিডি করা হয় । এদিকে রবিবার ওই এলাকায় দুর্গন্ধ ছাড়ানোর সময় এলাকার কৃষকরা পুলিশকে খবর দেয়।

রবিবার রাত সাড়ে দশটার দিকে মুজিবনগর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ লাশটি উদ্ধার করে মুজিবনগর থানায় নেওয়া হয়।সোমবার ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত বিজনের স্ত্রী মিম জানান, প্রতিদিন সকাল বেলায় বাড়ি থেকে বের হয়ে দুপুরে খেতে আসতো। ঐদিন দুপুরে খেতে না আসায় আমি তার সাথে ফোনে কথা বলি। বিজন জানায়, আমি রিজার্ভে এসেছি। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরব।এ কথাটি ছিল মিমের সাথে তার স্বামী বিজনের শেষ কথা। প্রায় দুই বছর পূর্বে পার্শ্ববর্তী শিবপুর গ্রামের মেয়ে মিমের সাথে বিয়ে হয় বিজনের। বর্তমানে মিম চার মাসের অন্তঃসত্তা।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, আমরা গত ২৬ তারিখ বৃহস্পতিবার একটি সাধারণ ডায়রির মাধ্যমে জানতে পারি যে, বিজন নামের এক অটোচালক নিখোঁজ রয়েছেন। জিডি’র পরিপ্রেক্ষিতে আমরা অনুসন্ধান কার্যক্রম এবং তার মোবাইলের সূত্র ধরে কার্যক্রম শুরু করি। এবং তথ্য সংগ্রহ করতে থাকি।

পরে আজ রাতে খবর পাই যে, বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্পের পাশে একটি বাঁশঝাড়ে বস্তাবন্দী মরদেহ পড়ে রয়েছে। পরবর্তীতে সনাক্ত করা হয়েছে এটি নিখোঁজ বিজনের মরদেহ। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আমরা ইতিমধ্যেই এই মামলায় অনেকদূর এগিয়েছি। তবে তদন্ত স্বার্থে সেটি গোপন রাখছি।

সর্বশেষ পাওয়া সংবাদ