মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা
advertisement
সারাদেশ

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫২তম শাহাদাৎবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৮ অক্টোবর) দুপুর ১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল করেছে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিজিবি ব্যাটালিয়ন কমান্ড।

১৯৭১ সালের ২৮ অক্টোবর ভোরে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে তৎকালীন সীমান্তরক্ষী ইপিআরের ক্যাম্পে শক্তিশালী পাকিস্তানি হানাদার বাহিনীর একটি আস্তায় গ্র্যানেড হামলা করে গুড়িয়ে দিয়েছিলেন বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান। সেখান থেকে ফেরার পথে সঙ্গে পাকবাহিনীর একটি দলের ছোড়া গুলিতে সম্মুখযুদ্ধে শহীদ হয়েছিলেন তিনি।

হামিদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আক্কাস আলী মণ্ডল এবং মায়ের নাম কায়মুন্নেসা। মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া সিপাহি হামিদুর রহমান ৭ জন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধার মধ্যে সর্বকনিষ্ঠ। হামিদুরের গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার মহেশপুরের খোরদা খালিশপুর গ্রামে।

বিএনপি সরকার আমলে কমলগঞ্জের ধলই সীমান্তে ঘটনাস্থল এলাকায় চিরসবুজ চা-বাগানের মাঝে স্থাপন করা হয় বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান স্মৃতিসৌধ। বর্তমান সরকার এ স্মৃতিসৌধ এলাকায় মুক্তিযুদ্ধে তথ্য ও চিত্র সমন্বয়ে এখানে গড়েছে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘর। দেশের মুক্তির জন্য জীবনদানকারী এই বীরের গল্প নতুন প্রজন্মরা জানতে পাচ্ছে কমলগঞ্জের ধলই চা-বাগানে প্রতিষ্ঠিত বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান জাদুঘরের মাধ্যমে।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, এসিল্যান্ড রইছ আল রেজুয়ান, ওসি সঞ্জয় চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, মাধবপুর ইউপি চেয়ারম্যান মো. আসিদ আলী, বিজিবি ধলই সীমান্তের সুবেদার।

সর্বশেষ পাওয়া সংবাদ