মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা
advertisement
সারাদেশ

কুলাউড়ায় রেললাইনে আগুন, ট্রেন থামিয়ে দিল চালক

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে কুলাউড়ার ছকাপন রেলস্টেশনের কাছে টায়ারে আগুন ধরিয়ে রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে ট্রেন থামিয়ে চালক ও যাত্রীরা টায়ার সরান। এরপর ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনাটি ঘটে শনিবার রাত সাড়ে নয়টার দিকে।

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রোমান আহমদ জানান, দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে তা ছকাপন রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর ফেলে রেখেছিল। রাত সাড়ে ৯টার দিকে সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছায়। এ সময় রেললাইনে আগুন দেখে চালক ট্রেন থামিয়ে দেন। পরে চালকসহ যাত্রীরা নেমে আগুন লাগানো টায়ারটি রেললাইন থেকে সরিয়ে ফেলেন। এরপর ট্রেনটি আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। কারা টায়ারে আগুন ধরিয়ে রেললাইনে রেখেছে তা জানা যায়নি বলেও তিনি জানান।

কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব জানান, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই ট্রেনের চালক ও যাত্রীরা আগুন লাগানো টায়ার রেললাইন থেকে সরিয়ে ট্রেনে নিয়ে কুলাউড়ায় চলে আসেন।

সর্বশেষ পাওয়া সংবাদ