মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা
advertisement
সারাদেশ

নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে পড়ে নাঈমা সুলতানা (৩) নামের এক শিশু মারা গেছে।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে উপজেলার চরক্লার্র্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু নাঈমা উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভান্ডারী মার্কেট সংলগ্ন শেকান্তর হোসেনের বাড়ির শেকান্তর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় বোন নুসরাত সুলতানার স্কুল পূজার বন্ধ থাকায় ছোট বোন নাঈমা সুলতানা নিয়ে একই ইউনিয়নের ৭ নংম্বর ওয়ার্ডে নানার বাড়িতে বেড়াতে আসেন। বাড়ির উঠানে খেলাধূলার এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে নাঈমা বাড়ির পুকুরে পড়ে যায়। পরবর্তীতে তাকে দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাকে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ