মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান
advertisement
সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রাইভেটকারের ধাক্কায় ও মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-মোটরসাইকেল চালক মো. রাব্বি হোসেন (২৭) ও পথচারী মো.মিলন (৩৫)।

বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনের সড়কে ও সদর উপজেলার হোয়াইটল মার্কেটের সামনে এই দুর্ঘটনা ঘটে।

রাব্বি নোয়াখালী পৌরসভার গোফাই এলাকার মো.বিল্লাল হোসেনের ছেলে এবং মিলন বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের চাঁন মিয়া হাজী বাড়ির আবু তাহেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে নোয়াখালী পৌরসভার হোয়াইটল মার্কেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয় রাব্বি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার গ্লোব কোম্পানীর সামনে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন পথচারী মিলন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন ২৫০শষ্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে সুধারম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, দুর্ঘটনার বিষয় গুলো বেশি হাইওয়ে পুলিশ দেখে। এ জন্য অনেক সময় আমাদের জানানো হয়না। বেগমগঞ্জ থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ