মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান
advertisement
সারাদেশ

কীটনাশক ছিটাতে গিয়ে লাশ হয়ে ফিরলো কৃষক

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুর রহিম (৩৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আব্দুর রহিম একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

নিহতের প্রতিবেশি আবুল বাশার জানান, আব্দুর রহিম খুবই দরিদ্র। তিনি ভ্যান চালিয়ে সংসার চালাতেন। পাশাপাশি পরের দেওয়া সামান্য কিছু জমিতে কৃষি চাষ করতেন। সম্প্রতি তার বাড়ি থেকে আয়ের একমাত্র পথ ভ্যানটি চুরি হয়ে যায়। বুধবার তিনি মাঠে ধানের জমিতে কিটনাশক স্প্রে করতে যান। এসময় তিনি মাঠের একটি মটর থেকে পানি নিতে গিয়ে তড়িতাহত হয়ে মারা যান। খবর পেয়ে ওই মাঠে কাজ করা ব্যক্তিরা আব্দুর রহিমের মৃতদহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান খবরের সত্যতা স্বীকারে করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ