মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান
advertisement
সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫

মো: সাদ্দাম হোসেন মুন্না, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকার লতিফ মাদবরের বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাটার, সুইস গিয়ার, চাকু, রশি, লোহার রড উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- আনোয়ার হোসেন (৪০), জসিম মিয়া (৩৫), জুয়েল মিয়া (২১),ফরহাদ হোসেন(৩৮) ও কামাল মিয়া (২৯)।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির-২ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী ধনুহাজী রোড এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাতকে গ্রেফতার করা হয়। তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ