মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
যুক্তরাষ্ট্রকে চূর্ণ করে শেষ আটে বেলজিয়াম, নায়ক দে কেতেলারে বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখার নির্দেশনা প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বই সংরক্ষণের নির্দেশনা বাতিল এক মহাতারকার ইউরো অধ্যায়ের বিষণ্ন সমাপ্তি: অশ্রুসিক্ত বিদায় সিআরসেভেনের বিদায় রোনালদো - পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন জাতিসংঘে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক - শান্তিরক্ষা মিশনে আরও বেশি বাংলাদেশি মোতায়েনের আহ্বান আরএকে সিরামিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন Credit Rating Information of RAK Ceramics (Bangladesh) Ltd.
advertisement
সারাদেশ

ঝিনাইদহে নারীকে গলা কেটে হত্যা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার রাজাপুর গ্রামে জমিলা খাতুন উজোলা (৪৫) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিবেশি লম্পট করিম দির্ঘদিন ধরেই জামিলা খাতুনকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো এবং কুপ্রস্তাবে রাজি না হওয়ার কারনে শনিবার ভোর আনুমানিক ৬ টার দিকে নিহত জামিলা খাতুন বাথরুমে গেলে লম্পট করিম এসে আবারও কুপ্রস্তাব দেয়, কিন্তু জামিলা খাতুন রাজি না হলে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করার পর পালিয়ে যায়।

ঝিনাইদহের সদর থানার ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ মো: শাহিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যাকান্ডের বিষয়ে তদারকি করেন, সেসময় তিনি সাংবাদিকদের জানান, আমরা খবর পেয়ে দ্রুত এখানে উপস্থিত হয়েছি এখানে জামিলা খাতুন (৪০) নামের একজন নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে, কে হত্যাকান্ড ঘটিয়েছে তা যথাযথ তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ