মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
শিরোনাম
advertisement
সারাদেশ

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি পার্ট-০৪ এ যাবজ্জীবন সাজাপ্রা প্রাপ্ত এক হাজতির মৃত্যু হয়েছে। গেল রাত তিনটার দিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক সকাল ৫টায় তাঁকে মৃত ঘোষণা করেন।

মারা যাওয়া ওই ব্যক্তির হলো, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার খাগাউড়া গ্রামের আঃ গনির ছেলে তালেব উদ্দিন। সে জগন্নাথপুর থানার – ৩০২ ধারার হত্যা মামলার সাজা প্রাপ্ত আসামি ছিলেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার জেল সুপার সুব্রত কুমার বালা জানান, গেল রাতে হঠাৎ বুকে অসুস্থ হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ