বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ আফগান প্রিমিয়ার লিগে খেলতে নিবন্ধন করলেন তাসকিন ৪০০ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
advertisement
সারাদেশ

ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত

তিমির বনিক,স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার গুলিতে’ দুইজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কোম্পানীগঞ্জের ভারত সীমান্ত এলাকার পিলার নম্বর-১২৫৩-এর কাছে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- কোম্পানীগঞ্জের কালীবাড়ি গ্রামের আলী হোসেন (৩০) ও কাউসার আহমদ (৩২)।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের সদস্য মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, ভারত সীমান্তের অভ্যন্তরে ‘ভারতীয় খাসিয়াদের গুলিতে’ আলী হোসেন ও কাউসার আহমদ নিহত হয়েছেন। নিহত দু’জনের লাশের ব্যাপারে বিজিবি ও বিএসএফ আলোচনা করছে।

কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক আসাদুল ইসলাম বলেন, পুলিশও এমন খবর পেয়েছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার ও মিডিয়া উইং বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দু’জনের মরদেহ এখনও দেশে নিয়ে আসা হয়নি। আলোচনা চলমান রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ