বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

টেকনাফ সীমান্তে আবারও গুলি-মর্টারশেলের শব্দ

কর্পোরট সংবাদ ডেস্ক: মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের গোলাগুলির শব্দ ভেসে আসছে। সেই শব্দে কেঁপে উঠছে সীমান্তের এপারের কক্সবাজারের টেকনাফের কয়েকটি গ্রাম।

আজ সোমবার (১৫ জুলাই) ভোরে গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দ শোনা যায়।

টেকনাফ হ্নীলা এলাকার এক বাসিন্দা বলেন, রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। জান্তা সরকারের অনেক সদস্য টিকতে না পেরে এদিকে পালিয়ে আসছে। কিন্তু বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে আছে।

ভারী অস্ত্রের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, ভোর থেকে গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম হয়নি। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, মিয়ানমারের অভ্যন্তরে তাদের গৃহযুদ্ধ তীব্র আকারে চলছে। কয়েক দিন ধরে মিয়ানমারে বিমান থেকে বোমা হামলা চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ