বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

মেঘনায় মিলল অজ্ঞাত যুবকের লাশ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত (৩২) যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে অর্ধগলিত হওয়ায় লাশটির পরিচয় শনাক্ত করা যায়নি।

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূল থেকে এই লাশ উদ্ধার করা হয়।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার দিবাগ রাতে জোয়ারের সাথে লাশটি উপজেলার চানন্দী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দরবেশ বাজার সংলগ্ন মেঘনা নদীর কূলে ভেসে আসে। সকালে স্থানীয় লোকজন নদীর কূলে গেলে লাশটি উপুড় হয়ে পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক উদ্ধার হওয়া লাশের কোনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে, লাশটি ভাসমান। জোয়ারের পানিতে এখানে ভেসে আসে। শরীর পঁচে ফুলে যাওয়ায় চেহারা চেনা যাচ্ছেনা।

সর্বশেষ পাওয়া সংবাদ