বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
সারাদেশ

আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু নাছের সোহাগ (৩৫) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের ছাবিদ বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সোহাগ একই ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের মোল্লা বাজার এলাকার নোয়াব আলী নতুন বাড়ির নোয়াব আলীর ছেলে। সে ৩ সন্তানের জনক ছিল।

নিহতের মামা তানভীর জানান, নিহত সোহাগ তার দূর সম্পর্কের ভাগনে হয়। সে রাতে আমার ঘরে আইপিএস (ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই) মেরামতের কাজ করছিল। সেসময় আইপিএসের পাওয়ার বন্ধ না করায় অসাবধানতাবশত আইপিএসের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো.আবদুস সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা থানায় কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ