বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু যুক্তরাষ্ট্রের বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন এমটিবির ঋণখেলাপি মামলা - প্যাসিফিক টেলিকমের সিইও ও তিন পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিতে এলজিআরডি মন্ত্রীর নির্দেশ
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে বন্যার কবলে শিক্ষার্থীদের পাঠদানে ব্যাঘাত

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার ৫টি উপজেলা থেকে বন্যার পানি না নামায় এখনও ১৯৮টি প্রাথমিক বিদ্যালয় ও ৩৭টি মাধ্যমিক বিদ্যালয় মিলে মোট ২৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

জানা গেছে, ১৬ই জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়। একইসঙ্গে উজান থেকে ঢল নেমে জেলার ৭টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ঢুকে পড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বন্যার পানি। পরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের বন্যা পরিস্থিতি সপ্তাহ দিনের মধ্যে উন্নতি হয়। কিন্তু ৫টি উপজেলা কুলাউড়া বড়লেখা, জুড়ী, রাজনগর ও সদর উপজেলার বন্যা কবলিত এলাকা থেকে এখনও বন্যার পানি না নামায় পুরোপুরি উন্নতি হয়নি।

জেলা প্রাথমিক ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শেষে গত ২৬ জুন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলেছে। অন্যদিকে গেল ৩ জুলাই প্রাথমিক বিদ্যায়লগুলো খুলেছে। কিন্তু বন্যার কারণে জেলার ১০৫০ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৯৮টি ও মাধ্যমিক স্থরের ১৭১ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম শুরু হয়নি।

এদিকে কুলাউড়া পৌর এলাকায় এইচএসসি পরীক্ষা কেন্দ্র ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজ বন্যার পানিতে নিমজ্জিত থাকায় কেন্দ্রটি কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালায়ে স্থানান্তর করা হয়।

বন্যার পানিতে নিমজ্জিত থাকায় শিক্ষার্থীরা কবে ক্লাস করতে পারবে এনিয়ে দু:চিন্তায় অভিবাবক ও শিক্ষাথীরা।

সর্বশেষ পাওয়া সংবাদ