বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় খুলিবিহীন শিশুর জন্ম

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় মাথার খুলিবিহীন এক কন্যা শিশুর জন্ম হয়েছে। বুধবার (১০ জুলাই) সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বেসরকারি বিআরএম হাসপাতালে অস্ত্রপচারের (সিজার) মাধ্যমে ওই শিশুটির জন্ম হয়। নবজাতক ও তার মা সুস্থ আছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক হুমায়ুন আহমেদ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলা কেষ্টপুর গ্রামের শিমুলের স্ত্রী হালিমা খাতুনের প্রসব বেদনা শুরু হলে বুধবার সকাল ৯টার দিকে তাকে সরোজগঞ্জ বাজারের বিআরএম হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর অস্ত্রপচারের মাধ্যমে (সিজার) খুলিবিহীন ওই শিশুটির জম্ম হয়।

বিআরএম হাসপাতালের চিকিৎসক ডা. আবু হাসানুজ্জামান নুপুর জানান, শিশুটি মাথার খুলি ছাড়াই জন্ম নিয়েছে। শিশুটির এই জন্মগত ত্রুটির অন্যতম কারণ হলো ফলিক অ্যাসিডের অভাব। এটি নিউরাল টিউবের একটি উন্নয়নমূলক ব্যাধি যা ভ্রূণের বৃদ্ধিতে গুরুতর পরিবর্তন ঘটায়। এটা অ্যানেন্সফালি, “ওপেন স্কাল” নামেও পরিচিত। অ্যানেন্সফালিতে মস্তিষ্ক এবং মাথার খুলি প্রত্যাশিতভাবে বিকাশ করে না। নিউরাল টিউব সম্পূর্ণরূপে বন্ধ হতে ব্যর্থ হয়। যার ফলে মস্তিষ্ক, মাথার খুলির হাড় এবং মাথার ত্বক অনুপস্থিত বা অসম্পূর্ণ হয়। তিনি আরও বলেন, আমার চিকিৎসা জীবনে এ ধরনের ঘটনা অনেকবার ঘটেছে। তাদের বেশিরভাগই মারা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ