বুধবার, ০১ জুলাই ২০২৬
বুধবার, ০১ জুলাই ২০২৬
শিরোনাম
শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের আজ ব্যাংক হলিডে, বন্ধ ব্যাংক ও পুঁজিবাজারে লেনদেন পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস হার বাংলাদেশের! ২০২৬ সালের দ্বিতীয় মেয়াদের মুদ্রানীতি ঘোষণা, নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রিয়াদ দূতাবাসের বিজ্ঞপ্তি - সৌদিতে চলতি বছরের মধ্যে ওয়ার্ক পারমিট ইস্যু ও নবায়নের নির্দেশ সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬-তে ফ্রান্স, মেসির রেকর্ডের দ্বারপ্রান্তে এমবাপ্পে জাল সনদে মাদ্রাসা শিক্ষক - ১৩ জনের এমপিও বাতিল, টাকা ফেরতের নির্দেশ অনলাইন জুয়া ও ম্যাচ ফিক্সিং নিয়ন্ত্রণে পাস হলো ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
advertisement
সারাদেশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় একই প‌রিবা‌রের তিনজনসহ নিহত ৪

বগুড়া প্রতি‌নি‌ধি: বগুড়ার শেরপু‌রে ট্রাক চাপায় সিএন‌জি‌তে থাকা একই পরিবা‌রের তিনজ‌নসহ মোট ৪ জ‌নে‌র মৃতু‌্য হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরো দুই জন। বৃহস্প‌তিবার সন্ধ্যা সা‌ড়ে ৭টায় উপ‌জেলার শাহব‌ন্দেগী ইউনিয়‌নের ধড়‌মোকাম এলাকার ঢাকা বগুড়া মহাসড়‌কে এ ঘটনা‌টি ঘ‌টে।

নিহতরা হ‌লেন- সিরাগ‌ঞ্জের রায়গঞ্জ উপ‌জেলার সোনাখাড়া ইউনিয়‌নের বান্ধাইল গ্রা‌মের ও‌লিউজ্জাম‌া‌নের ছে‌লে আরিফুল ইসলাম (৩২), আরিফু‌লের স্ত্রী মৌসুমী আক্তার (২৫) ও ছে‌লে সাইফুল ইসলাম (৪) ও সিএসজি ড্রাইভার ননাসিম হোসেন (৩০)। সে সিরাজগঞ্জ জেলার তারাশ থানার সেলুন গ্রামের পরবত শেখের ছেলে।

আহতরা হ‌লেন-শেরপু‌রের গোলাম (৫০)ও কাওছার আলী।

জানা গে‌ছে, দুর্ঘটনাগ্রস্ত সিএন‌জি অ‌টোরিকশা‌টি সিরাজগঞ্জ থে‌কে যাত্রী নি‌য়ে বগুড়ার শেরপু‌রের দিকে আস‌ছি‌লো। প‌থিম‌ধ্যে ধড়মোকাম এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এতে সিএন‌জি‌টি দুম‌ড়ে মুচ‌ড়ে যায়। প‌রে স্থানীয় লোকজন ও ফায়ার সা‌র্ভিসের কর্মীরা ঘটনাস্থ‌লে গি‌য়ে তা‌দের উদ্ধা‌রের চেষ্টা ক‌রে। এ সময় সিএন‌জির ভেত‌রে থাকা চালকসহ যাত্রী‌দের ৪ জন নিহত হন। আহত হন আরো দুইজন।

শেরপুর হাইওয়ে থানার দা‌য়িত্বপ্রাপ্ত ইনচার্জ (এসআই) আবুল হা‌শেম ব‌লেন, দুর্ঘটনার পর ঘটনাস্থ‌লেই চারজন মারা গে‌ছেন। আইনগত প্রক্রিয়া শে‌ষে লাশ নিহত‌দের প‌রিবা‌রের কা‌ছে হস্তান্ত‌র করা হ‌বে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাক ও সিএন‌জি আটক র‌য়ে‌ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ