সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা এসিআইয়ের পর্ষদ সভা ১২ নভেম্বর
advertisement
সারাদেশ

নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ৫ জনকে পুনর্বাসন ও কর্মসংস্থান

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে সদর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার ৪ জন ভিক্ষুককে টং দোকান উপহার ও ১ জন বেকার শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে অটোরিকশা উপহার দিয়ে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম আনুষ্ঠানিকভাবে টং দোকান ও অটোরিকশা হস্তান্তর করেন।

এসময় বিস্কুট, চিপস, চকেলট, চা তৈরির উপকরণসহ দোকানের প্রয়োজনীয় মালামাল দেয়া হয়। সরকারি এসব উপহারের ফলে নিজ এলাকায় দোকান দিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে পুনর্বাসিত হবেন তারা। একজন প্রতিবন্ধী ব্যক্তি অটোরিকশা চালিয়ে ধরবেন সংসারের হাল। পুনর্বাসিত হওয়ায় ভিক্ষাবৃত্তি ছেড়ে নিজ উপার্জনে সংসারের হাল ধরতে পারার সুযোগ হওয়ায় আনন্দিত তারা।

নরসিংদী সদর উপজেলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম বলেন, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় “ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত আরও জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ