বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর নারী কিংবা পুরুষ: স্তনের যেকোনো শারীরিক সমস্যায় অবহেলা নয় সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কাদের মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু
advertisement
সারাদেশ

চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: চকরিয়া কাকারায় বন্যহাতির আক্রমণের শিকার জনু আরা বেগম (৪০)অবশেষে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে মৃত্যুবরণ করেছেন। সোমবার রাত ১০টার দিকে ওই নারীর বাড়ির আঙিনায় এসে দলছুট একটি বন্যহাতি আক্রমণ করেন।

বুধবার (১০ জুলাই) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি উপজেলার কাকারা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব কাকারা পাহাড়তলি এলাকার মোহাম্মদ হেলাল উদ্দীনের সহধর্মিণী এবং ছাত্রলীগ নেতা এস এম সাইমন চৌধুরীর মা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন এ নারীকে সোমবার রাতে তার বাড়ির পাশে এসে দলছুট বন্যহাতি আক্রমণ করে। এতে গুরুতর আহত হয় তিনি। পরে আজ বুধবারে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রামে তার মৃত্যু হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, কাকারায় হাতির আক্রমণে জনু আরা নামে এক নারী আহত হওয়ার পর আজ সকালে মারা গেছে শুনেছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

সর্বশেষ পাওয়া সংবাদ