সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

ধুনটে হাঁস পালনে সফল হেলাল শেখ

বগুড়া প্রতিনিধি: প্যাক প্যাক আওয়াজে মুখরিত চারণভূমি। রীতিমত হাঁস পালন করে গ্রামে সারা ফেলেছেন হেলাল শেখ। সে বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের শেহুলিয়াবাড়ি গ্রামের আলী আকবর সেখের ছেলে।
গত ৩ মাস আগে বাড়ির আঙ্গিনায় নিজস্ব খামারে মাত্র ২৫ টাকা পিচ হিসেবে ৯শ টি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা পালন শুরু করে। স্ব উদ্যোগে তিনি হাঁস পালন করে সফল হবে বলে বিশ্বাস করেন। বর্তমানে ২০০ টাকা পিচ হিসেবে বিক্রি করলেও ভালো একটা লভ্যাংশ পাবে বলে তিনি জানান। শুধু হাঁসই নয় হাঁসের পাশাপাশি দেশী জাতের মুরগীর বাচ্চাও খামারে রেখেছেন তিনি। এ যেন হাসঁ ও মুরগীর মিশ্র পালন। শুধু তাই নয়, প্রচন্ড গরমে খামারটি শিতল রাখতে চারপাশে মাল্টা চাষ করেও ভালো একটা লাভের আশা করছেন।

লাল শেখ জানায়, চলতি মৌসুমে বর্ষা না থাকায় হাঁস পালনে বিঘ্ন হচ্ছে। শেহুলিয়াবাড়ি গ্রামে মাংস হিসেবে বিক্রির জন্য এভাবে হাঁস পালন এর আগে কেউ করেনি। আমি নিজ ইচ্ছায় খামারটি শুরু করি। আমার খামারে হাঁসের পাশাপাশি দেশী মুরগী রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি জানান, উদ্যোক্তা হিসেবে সরকারি ভাবে প্রানী সম্পদ অফিস থেকে ঔষধসহ নানা ধরনের সেবা পাওয়া যায় সেটা আমার জানা নেই। এখন পর্যন্ত আমার খামারে কোন রোগ বালাই হয়নি। আশা করা যায় সঠিক পরিচর্যা করতে পারলে সফল খামারি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ