সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা
advertisement
সারাদেশ

তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালকে দুর্নীতিমুক্ত করতে, চলমান অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সরব হওয়ায়, দুর্নীতিবাজ ও তাদের প্রত্যক্ষ মদদপুষ্ট কতিপয় বিপথগামী শিক্ষার্থী দ্বারা শতামেক ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ক্যান্টিনে সংবাদ সম্মেলন ও হসপিটালের মেইন ফটকে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

image-33

সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বলেন, দুর্নীতির কারণেরই এখন পর্যন্ত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ছাত্রাবাস গড়ে উঠেনি। তারা জানান, আরো আগেই কাম্পাসের হোস্টেলে তাদরে অবস্থান করার কথা থাকলেও, এখন তারা ভাড়াকৃত হোস্টেল থাকছেন। এ মেডিকেল কলেজের দুর্নীতি নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করতে গেলে, তাদেরকে হুমকি-ধমকির সম্মুখীন হতে হয়। ক্যাম্পাসের তৈরি বরাদ্দকৃত অর্থ দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন যন্ত্রপাতি ক্রয় করেছেন। পরবর্তীতে এসব যন্ত্রপাতি যথাযথ কাজে ব্যবহার করা হচ্ছে না বলেও শিক্ষার্থীরা অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলন শেষে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ