বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন নীতি সুদহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর
advertisement
সারাদেশ

বগুড়ায় গ্রিল কেটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রিল কেটে নগদ ১ লক্ষ ২৫ হাজার টাকা সহ একটি ল্যাপটপ ও তিনটি ট্যাব চুরির ঘটনা ঘটেছে। চুরির ঘটনায় রবিবার (৭ জুলাই) নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করেন হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর তোফাজ্জল হোসেন এই প্রতিনিধিকে জানান, শনিবার (৬ জুলাই) দিবাগত রাতে অফিস সহায়কের রুমের গ্রিল কেটে চোর চক্ররা ভিতরে প্রবেশ করে নগদ ১লক্ষ ২৫ হাজার টাকা সহ একটি ল্যাপটপ তিনটি ট্যাব চুরি করে নিয়ে যায়।

তিনি আরো বলেন, রবিবার সকালে হাসপাতালে এসে দেখা যায় অফিস সহায়কের অফিসের রুমের গ্রিল কাটা, পরে ভিতরে প্রবেশ করে দেখা যায় অফিসে রাখা নগদ১লক্ষ ২৫ হাজার টাকা ও একটি ল্যাপটপ তিনটি ট্যাব চুরি করে নিয়ে গেছে চোর চক্র। চুরির ঘটনায় নন্দীগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এবিষয়ে যোগাযোগ করা হলে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন জানান, হাসপাতালে চুরির ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ একটি লিখিত অভিযোগ করেন,অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ৪জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ