বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

মৌলভীবাজার সফর করে গেছেন যুক্তরাজ্যের নবাগত প্রধানমন্ত্রী!

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: লেবার পার্টি থেকে সদ্য নির্বাচিত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার ৮ বছর আগে সিলেট বিভাগের মৌলভীবাজার সফর করে গেছেন। স্টারমার মৌলভীবাজারে এসেছিলেন ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে। সাধারণ জনগণের সাথে মিশতে মফস্বল শহর মৌলভীবাজার সফর করেছিলেন তিনি। ওই সময় স্টারমার আসছিলেন গ্রামীণ পরিবেশ দেখতে মৌলভীবাজার সদর উপজেলার বানেশ্রী ও পাড়াশিমইলে। তাঁর সেই সফরে মূল ভূমিকা ছিলো মৌলভীবাজারের কৃতিসন্তান লেবার পার্টির নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হাই।

আব্দুল হাই সে সময় তাঁর নিজ গ্রামে লেবার পার্টির দ্বিতীয় শীর্ষ নেতাসহ সেই দলের একটি বড় টিম নিয়ে এসেছিলেন।

সে সময় স্টারমার উপস্থিত সাংবাদিকদের বলেন- বাংলাদেশ সম্পর্কে তিনি বেশ ভালো ধারনা নিয়ে যাচ্ছেন। এদেশের মানুষ মানুষের আন্তরিকতা ও আতিথেয়তা তিনি সবসময় মনে রাখবেন।

সফরকাল ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়াীর শুরুতেই বানেশ্রী-পাড়াশিমইল গ্রামবাসীর পক্ষ থেকে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তারপর স্থানীয় প্রাইমারি স্কুল পরিদর্শন, গ্রামের এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করেন। পরে শেষদিকে কাউয়াদিঘি হাওরে সৌন্দর্য উপভোগে নৌবিহারে অংশ নেন তিনি। এসময় লেবার পার্টির নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

এরপর মৌলভীবাজারের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্য সংগঠক কয়ছর আহমদের শাহ মোস্তফা মাজারের পাশের বাসায় রাতের খাবার গ্রহণ করেন স্টারমার। ভাবতেই অবাক লাগছে যে যুক্তরাজ্যের বর্তমান সরকার প্রধান আসছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ