সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

চট্টগ্রামের আন্দরকিল্লায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ১ কোটি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা বই মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিভা লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

নন্দনকানন ফায়ার স্টেশনের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে। কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।  

তিনি আরও বলেন, মার্কেটের নিচ তলায় প্রতিভা লাইব্রেরি নামের একটি দোকানের বিদ্যুতের সুইচ বোর্ড থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। ক্ষয়ক্ষতি পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

দোকানের স্বত্বাধিকারী সুনাম চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডে বই ও আসবাবপত্র মিলে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ