বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন ভারতের সবচেয়ে ধনী অভিনেতা শাহরুখ খান
advertisement
সারাদেশ

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে ৫ জনের মৃত্যু

বগুড়া প্রতি‌নি‌ধি: বগুড়ায় রথযাত্রার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হ‌য়ে ৫ জ‌নের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় আহত হ‌য়ে‌ছে অন্তত ২৫ জন। রোববার (৭ জুলাই) বিকাল সোয়া পাঁচটায় বগুড়া শহ‌রের সেউজগাড়ী আমতলা মো‌ড়ে এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হ‌লেন- অ‌লোক, আতশী রানী, র‌ঞ্জিতা, নরেশ মোহন্ত, অজ্ঞাত নারী একজন।

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বগুড়া সদর থানা‌র অ‌ফিসার ইনচার্জ সাইহান ও‌লিউল্লাহ।

জানা গে‌ছে, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকাল ৫টায় বের হয়। পথিম‌ধ্যে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় র‌থের চূড়া‌টি রাস্তার উপর থাকা হাইভোল্টে‌জের বৈদ্যুতিক তা‌রের সংস্প‌র্শে আসে। র‌থের চূড়া স্টি‌লের হওয়ায় বৈদ্যুতিক তা‌রের সা‌থে সংস্প‌র্শে আসার সা‌থে সা‌থে তা‌রে আগুন লে‌গে যায়। এ সময় র‌থে থাকা এবং আশপাশের অন্তত ২৫ থে‌কে ৩০ জন আহত হন। প‌রে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে আসার পর ৪ জন মারা যান।

বগুড়া সদর থানা‌র অ‌ফিসার ইনচার্জ সাইহান ও‌লিউল্লাহ ব‌লেন, রথযাত্রার সময় র‌থের চূড়া‌টি বিদ্যুতের তা‌রে সংস্প‌র্শে আস‌লে এ ঘটনা ঘ‌টে। আহত‌দের মে‌ডি‌কে‌লে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতা‌লে ১ জন মারা গে‌ছে।

image-27

সর্বশেষ পাওয়া সংবাদ