বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শহরের বারোপুর উত্তর মধ্যপাড়া বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে৷

নিহতরা হলো- সাড়ে পাঁচ বছর বয়সি হিমা এবং আড়াই বছর বয়সি জান্নাত। তারা দুজনেই ওই এলাকার সিএনজিচালক হাবিব ইসলামের মেয়ে।

ফুলবাড়ি ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত দুই বোনের দাদি বলেন, সকাল ১০টা থেকে হিমা ও জান্নাত দুই বোন নিখোঁজ ছিল। পরে আমি, ওই দুই বোনের মা ও ফুফু মিলে আমরা তাদের খোঁজাখুঁজি করি। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পেছনের একটি ডোবায় দুই বোনকে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে চিকিৎসার জন্য মাটিডালি মোড়ে আদর্শ ক্লিনিকে এবং শেষে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আমিনুল ইসলাম বলেন, ‘একটি ডোবার পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, খেলার সময় অসাবধানতাবশত তারা পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ