বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ঘাস চুরি দেখে ফেলায় কৃষককে গলাকেটে হত্যা

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঘাস চুরি দেখে ফেলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শাহাপুর গ্রামে আলমগীর হোসেন (৩৩) নামে এক কৃষককে গলাকেটে হত্যা করেছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ নিহত’র লাশ একই গ্রামের মিটুল হোসেনের বেগুন ক্ষেত থেকে উদ্ধার করেছে। আলমগীর শাহাপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আজিফ খবর নিশ্চিত করেছেন।

নিহত’র স্ত্রী স্বপ্না খাতুন জানান, শুক্রবার দুপুরে আলমগীর মাঠে ঘাস কাটতে গিয়ে দেখে তার ক্ষেত থেকে একজন নেপিয়ার ঘাস কেটে নিয়ে যাচ্ছে। এ নিয়ে ওই চোরের সঙ্গে তার বাদানুবাদ হয়। বাড়ি এসে ঘটনাটি স্ত্রী স্বপ্না খাতুনকে জানালেও চোরের নাম প্রকাশ করেনি। আলমগীর বলেছিল ওই চোর তার হাত ও পা ধরে অনুনয় বিনয় করে নাম প্রকাশ করতে বারণ করেছে। স্ত্রী স্বপনা খাতুনের ধারণা ওই চোরই তাকে হত্যা করেছে।

নিহতের বড় ভাই পলাশ জানান, শনিবার দুপুরে মাঠে ঘাস পাহারা দিতে গিয়ে সে আর বাড়ি ফেরেনি। খোজাখুজি করতে মাঠে গেলে দেখা যায় মিটুলের বেগুন ক্ষেতে তার গলাকাটা লাশ পড়ে আছে। ঘাস চুরি দেখে ফেলায় তার ভাইকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। নিহত আলমগীরের আঁখি খাতুন (১৫) ও সাদিয়া (৮) নামে দুইটি মেয়ে রয়েছে।

কালীগঞ্জ থানার এসআই প্রকাশ কুমার ঘটনাস্থল থেকে জানান, আলমগীর নামে এক কৃষকের গলাকাটা লাশ শনিবার রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার দুপুরে তাকে হত্যা করা হতে পারে। তার পেছনে একাধিক ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মৃত্যু নিশ্চিত করতে পরে তার গলাকাটে দুর্বৃত্তরা।

সর্বশেষ পাওয়া সংবাদ