সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

বেলকুচিতে ইয়াবাসহ উপজেলার ভাইস চেয়ারম্যানের ভাই আটক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের বেলকুচিতে মাদক সহ  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের ভাই মোস্তফা (৩৫)  কে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার চালা পলাশ মার্কেট  থেকে আটক করা হয়। 

আটকের বিষয় নিশ্চিত করেছে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার।

আটক মোস্তফা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী শেখের ছোট ভাই ও চরচালা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) খায়রুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তফাকে ২৬ পিছ ইয়াবা সহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ