বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

শেরপুরে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ মো. ইসমাইল হোসেন (২৭) নামে এক যুবক মাদক কারবারিকে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেনকে শেরপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার মধুটিলা ইকোপার্ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. ইসমাইল হোসেন কুমিল্লা জেলার বুড়িচং থানার লড়িবাগ মধ্যপাড়া গ্রামের আ: কাদিরের পুত্র।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মো. ইসমাইল হোসেনকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ