সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

ব্রিজে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ব্রিজ থেকে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার বেলা ১১ টায় আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর-মাধবপুর সড়কের নেংটা ব্রিজ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তহিদুল ইসলাম (৪০) আলমডাঙ্গা উপজেলার ডম্বলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, গত বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় বাজারের একটি দোকানে চা পান করে আর বাড়ি ফেরেন নি পল্লী চিকিৎসক তহিদুল ইসলাম। রাতেই খোঁজাখুঁজি ক‌রেও তার সন্ধান পায়‌নি প‌রিবা‌রের লোকজন।

আজ শুক্রবার সকা‌লে ডম্বলপুর-মাধবপুর সড়কে নেংটা ব্রিজের রেইল বারের সা‌থে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখ‌তে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

ওসি আরও জানান, ঘটনাস্থলের পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি এবং স্যান্ডেল উদ্ধার করা হয়েছে। সেখা‌নে ধস্তাধ‌স্তির চিহ্ন র‌য়ে‌ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তা‌কে হত্যা ক‌রে মু‌খের ভেতর গামছা ও গলাঁয় র‌শি বে‌ধে ব্রি‌জের রেইল বারের সা‌থে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হতে পারে।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ