বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সদর উপজেলার সায়দাবাদ এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি)

শনিবার (৬ জুলাই) সকালে সয়দাবাদ গ্রামের নুর মোহাম্মদের দোকানের সামনে থেকে খোরশেদ আলম (৩৯) ও জাহিদুল ইসলাম (২৭) নামে দুই মাদক কারবারিকে দশ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতরা কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চাকেরকুটি গ্রামের মৃত নজির হোসেনের ছেলে খোরশেদ আলম ও একই থানার চতলারপাড় গ্রামের নেকবর আলীর ছেলে জাহিদুল ইসলাম।

এ ব্যাপারে সিরাজগঞ্জ গোয়েন্দা শাখা (ডিবি’) এসআই নাজমুল হক বিপিএম (বার) জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিত্বে সদর থানার সয়দাবাদ গ্রামে মাদক বিরোধী অভিযান চলাকালিন দশ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ও জাহিদুল ইসলাম নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এর মধ্যে খোরশেদ আলমের নামে ইতিপূর্বে আদালতে মাদক মামলা বিচারাধীন রয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

সর্বশেষ পাওয়া সংবাদ