বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় গ্রেপ্তার ৬৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় ৬৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে, একাধিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুধারাম মডেল থানায় জিআর পরোয়ানাভুক্ত ২জন, জিআর গ্রেপ্তারে পরোয়ানামূলে ১জন ও নিয়মিত মামলায় ৪জনসহ মোট ৭জন। সেনবাগ থানায় সিআর পরোয়ানামুলে ৩জন, সাজা জিআর পরোয়ানামুলে ১জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জনসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়।

image-21

সোনাইমুড়ী থানায় রিকলমুলে ৩টি জিআর পরোয়ানা ও ১টি সিআর পরোয়ানাসহ ৪টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি করা হয়। হাতিয়া থানা নিয়মিত মামলায় ১জন, সিআর পরোয়ানা মূলে ১জন এবং জিআর পরোয়ানা মূলে ১জন সহ ৩ জন আসামী গ্রেফতার হয়। চাটখিল থানা সিআর পরোয়ানামুলে ১জন, কবিরহাট থানা রিকলমুলে জিআর ১জনসহ মোট জেলায় ৬৪জন।

এসপি আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সর্বশেষ পাওয়া সংবাদ