বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

ধুনটে বন্যায় পানিবন্দি ৪শ’ পরিবার, তলিয়ে গেছে রাস্তাঘাট

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে ২টি ইউনিয়নের ৩টি গ্রামের একাংশ প্লাবিত হয়ে পানিবন্দি হয়েছে অন্তত সাড়ে ৪শত পরিবার। গত বুধবার গোসাইবাড়ী ইউনিয়নের শহরাবাড়ী, শিমুলবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রামে ভয়াল গ্রাসী যমুনার পানি প্রবেশ করে।

সরজমিনে দেখা যায়, শহরাবাড়ী প্রাথমিক বিদ্যালয়, শিমুলবাড়ী প্রাথমিক বিদ্যালয় ও কৈয়াগাড়ী প্রাথমিক বিদ্যালয়ে পানি প্রবেশ করায় পাঠদান সহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি ও বসতভিটা। শিমুলবাড়ী এলাকার মসজিদ, গোরস্থানসহ ডুবে গেছে চলাচলের একমাত্র রাস্তা। এদিকে শহরাবাড়ী ঘাটের নদীরক্ষা বাঁধ অনেকটাই ঝুঁকিতে রয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড বাঁধ রক্ষায় কাজ করে যাচ্ছে।

সেচ্ছাসেবীদের অন্যতম সংগঠক ও উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আবু সালেহ স্বপন জানান, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু যমুনা নদীর স্পার পরিদর্শন করেছেন। তার দিক নির্দেশনায় বাঁধ রক্ষায় পানি উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে। স্পার রক্ষার জন্য জিও ব্যাগ ফেলার কাজ চলমান আছে। নাম প্রকাশ না করার শর্তে পানিবন্দি এক কৃষক জানান, নদী থেকে বালি উত্তোলনের কারনে জায়গাটা নিচু হওয়ায় পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করেছে।

স্থানীয়রা জানায়, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি ও চলমান বৃষ্টির কারনে যমুনায় দিনদিন পানি বৃদ্ধি পাচ্ছে। পাট, ধান, আঁখসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে। বসতবাড়িতে থাকা গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে পানিবন্দি অনেকে।

এছাড়াও সাপসহ বিষধর পোকার আক্রমনের আশংকা রয়েছে। স্থানীয়দের ধারনা কবলিত এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে বন্যার ভয়াল গ্রাস থেকে অন্যান্যরা রক্ষা পাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ