বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে কৃষি জমির ফসল

মাসুদ রানা, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুমাইয়া ব্রিকস নামের ইট ভাটার বিষাক্ত গ্যাসে কৃষকদের সবজি ক্ষেত ও নার্সারী বাগান পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়হর ইউনিয়নের গুয়াগাঁতী গ্রামের অন্ততঃ ১শ ৫০ বিঘা জমির বিভিন্ন সবজি পুড়ে গেছে।

এ ব্যাপারে ওই গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকেরা উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া অভিযোগপত্রে তাদের প্রায় ৭ লাখ টাকার সবজি ইট ভাটার নিঃসৃত গ্যাসে পুড়ে গেছে বলে দাবি করেছেন। ইট ভাটার মালিক শফিকুল ইসলাম শফি বলছেন, তার ইট ভাটার গ্যাসে সবজি’র তেমন ক্ষতি হওয়ার কথা নয়। তার পরেও অভিযোগকারী কৃষকদের সঙ্গে তিনি কথা বলবেন।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গুয়াগাঁতী গ্রামের অর্ধশতাধিক কৃষকের স্বাক্ষর করা অভিযোগপত্রে বলা হয়েছে, গুয়াগাঁতী মৌজায় পার্শবর্তী অলিপুর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম শফির একটি ইট ভাটা রয়েছে। এই ইট ভাটার চারপাশে তাদের গ্রামের অন্ততঃ ৩ শ’ বিঘা ফসলি জমি রয়েছে। এসব জমির মধ্যে প্রায় ১শ’৫০ বিঘা জমিতে তারা এ বছর পটল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেড়শ, ঝিংগা, করলাসহ নানা ধরণের সবজি এবং নার্সারী চাষ করেছিলেন। কিন্তু উক্ত শফিকুল ইসলামের ইট ভাটা থেকে সৃষ্ট গ্যাসে ভাটার চারপাশে ১ কিলোমিটারেরও বেশি এলাকার সবজিক্ষেতগুলো পুড়ে গেছে। এতে বর্তমান বাজার মূল্যে তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। অভিযোগকারী কৃষকেরা অবিলম্বে তাদের ফসলি মাঠ থেকে ইট ভাটা অন্যত্র সরিয়ে নেওয়া এবং তাদের যথাযথ ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহনের জন্য দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী জানান, তিনি গুয়াগাঁতী গ্রামের মাঠে ইট ভাটার গ্যাসে পুড়ে যাওয়া সবজি ক্ষেত পরিদর্শন করেছেন। আসলে প্রতিটি ইট ভাটা থেকে যে গ্যাসের উৎপত্তি হয় তাতে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড থাকায় তা ফসলের প্রচুর ক্ষতি করে। প্রকৃত ওই মাঠে প্রচুর সবজি গাছ পুড়ে গিয়ে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। তিনি এই ক্ষতি পূরণের ব্যাপারে কৃষকদের দাবির সঙ্গে একমত পোষন করেন।

এ ব্যাপারে অভিযুক্ত ইট ভাটা মালিক শফিকুল ইসলাম শফির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তার ইট ভাটার জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স রয়েছে। কৃষকরা তাদের যে ক্ষতির কথা বলেছেন তা সঠিক নয়। তার পরেও তিনি অভিযোগকারী কৃষকদের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা গুয়াগাঁতী গ্রামের সবজি চাষীদের অভিযোগ পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি ইতোমধ্যেই পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ জেলা অফিসকে বিষয়টি দ্রুত তদন্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য বলেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ