বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি-নাতনির মৃত্যু এসবিএসি ব্যাংকের শরিয়াহ্ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সৌজন্য সাক্ষাৎ নভেম্বর-ডিসেম্বরে নয় - জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে : ইসি আনোয়ারুল মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু মাঠপর্যায়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ - ৫ হাজার ট্যাব, প্রশিক্ষণ পাবেন ৬৬ হাজারের বেশি কর্মী শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত ঝিনাইদহে কিশোরী নিঝুম হত্যা - ঘাতকের শাস্তির দাবিতে মায়ের সংবাদ সম্মেলন
advertisement
সারাদেশ

নোয়াখালীতে মোটরসাইকেল ছিনতাই করতে মাদরাসা শিক্ষককে গুলি

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে এক মাদরাসা শিক্ষক গুরুত্বর আহত হয়েছে। তবে পুলিশের দাবি, মোটরসাইকেল ছিনতাই করতে এই গুলির ঘটনা ঘটেছে।

গুলিতে আহত শিক্ষকের নাম আমির হামজা (৪০)। তিনি চাঁদপুর জেলার কচুয়া থানার হোসেনপুর গ্রামের আশিক আলী তালুকদারের ছেলে এবং সোনাইমুড়ীর মারকাজুল হুফফাজ ইন্টারন্যাশনাল মাদরাসার অধ্যক্ষ।

বুধবার (৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ-সোনাইমুড়ী সড়কের মিরওয়ারিশপুর গ্রামের হাজি দুলামিয়া বাড়ির দক্ষিণে এ ঘটনা ঘটে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে সাড়ে ১১টার দিকে আমির হামজা মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় হেলমেট পরা দুর্বৃত্তরা তার গতিরোধ করে। একপর্যায়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে সে পিঠে গুলিবিদ্ধ হলে হামলাকারীরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হামলার কারণ জানতে একাধিকবার ভুক্তভোগী মাদরাসা শিক্ষক আমির হামজার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা শিক্ষকের মোটরসাইকেল ছিনতাই করতে চেষ্টা করে। ব্যর্থ হয়ে গুলি চালালে ওই মাদরাসা শিক্ষক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।

সর্বশেষ পাওয়া সংবাদ