সোমবার, ০৬ জুলাই ২০২৬
সোমবার, ০৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুলশান-বনানী-বারিধারা লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর সমন্বিত কাজের নির্দেশ সূচকের উত্থানে লেনদেন শেষ এনআইডি সংশোধনে ‘ঘ’ ক্যাটাগরির আবেদন ইসিতে, ৬ ক্যাটাগরির আবেদন স্থগিত ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে আলিম পরীক্ষার্থীর মৃত্যু জুন মাসে ‘ভুতুড়ে বিলের’ পেছনে করণিক ভুল ও বাড়তি ব্যবহার: বিদ্যুৎ সচিব বাংলাদেশের উন্নয়নযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি জাইকা প্রেসিডেন্টের জাতীয় বাজেট ২৬-২৭ - ব্যবসা ও বিনিয়োগের ওপর প্রভাব শীর্ষক বিজিসিসিআই-এর সেমিনার অনুষ্ঠিত আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন নড়াইলে ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার
advertisement
সারাদেশ

মৌলভীবাজারে ইয়াবা সম্রাট সারোয়ার গ্রেপ্তার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলায় ছয় (৬)বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গোলাম সারওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার সদর উপজেলাধীন কাজীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জিআর ১১৬/২১ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জিআর ৩৬৫/১৯ (সদর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত গোলাম সারোয়ার মৌলভীবাজার সদর উপজেলাধীন দরগা মহল্লা এলাকার আব্দুল মুহিতের ছেলে।

মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, “গ্রেপ্তারকৃত আসামি গোলাম সারোয়ার ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত দুইটি মামলায় সাজা গ্রেপ্তারি পরোয়ানা এবং একটি নরমাল গ্রেপ্তারি পরোয়ানায় পলাতক ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশি প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ