শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

বাড়ি ফেরার পথে বজ্রপাতে মাদরাসা ছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে বজ্রপাতে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মো.নিহাজ উদ্দিন (১৪) উপজেলার হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের তোতারগো বাড়ির মো.দিদার উদ্দিনের ছেলে।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার আহমদ মিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, নিহত নিহাজ স্থানীয় আহমদ মিয়া বাজার নূরানী হেফজ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। শনিবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল ৯টার দিকে মাদরাসা ছুটি হওয়ার পর মাদরাসা থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় নিহাজ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পরপরই মরদেহ নিহতের স্বজনেরা বাড়ি নিয়ে যায়।

সর্বশেষ পাওয়া সংবাদ