শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

চট্টগ্রামে স্বর্ণ ছিনতাই: উদ্ধার ৪০ ভরি, আরও দুইজন গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর হাজরী গলির এক ব্যবসায়ীর ১৪টি স্বর্ণের বার ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ই আগষ্ট) পশ্চিম বাকলিয়া এলাকার শীফা জুয়েলার্স থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-মোঃ আলমগীর (৫২) এবং সরোয়ার (৩২)। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া প্রায় ৪০ ভরি স্বর্ণ ও স্বর্ণের বার বিক্রয়ের নগদ ১৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এর আগে একই ঘটনায় জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছিল পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জাহেদুল কবীর বলেন, ‘হাজারী গলির স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িত আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে একই সাথে তাদের কাছ থেকে ৪০ ভরি স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার করা হয়।’

সর্বশেষ পাওয়া সংবাদ