শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

কুলাউড়া চাতলাপুর ইমিগ্রেশন পরিদর্শনে পুলিশ সুপার

তিমির বনিক, ষ্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কুলাউড়া থানা এবং কুলাউড়া থানাধীন চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)। 

গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) কুলাউড়ার চাতলাপুর ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেন। তিনি চেকপোস্ট ও সীমান্ত এলাকার আশপাশ ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। 

FB_IMG_1691741450281

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এরপর বৃহস্পতিবার বিকেলে পুলিশ সুপার কুলাউড়া থানা পরিদর্শন করেন। পুলিশ সুপার থানায় পৌঁছালে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেক পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান। 

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার ব্যারাক, খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। 

পুলিশ সুপার কুলাউড়া থানার আয়োজনে থানার অফিসার ফোর্সদের সাথে কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন এবং অফিসার ফোর্সের সাথে মতবিনিময় করেন। 

পুলিশ সুপার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং জোরদার করা, সঠিকভাবে পোশাক পরিধান করা, সরকারি মালামাল সংরক্ষণ ও সঠিকভাবে ব্যবহার, থানা কম্পাউন্ড, ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার রাখার নির্দেশনা প্রদান করেন। 

পুলিশ সুপার থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা তদন্ত, প্রশাসনিক কার্যক্রম, অনলাইন জিডি এবং পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা; সর্বোপরি থানায় আগত সেবা প্রার্থীদের সর্বোচ্চ পুলিশি সেবা প্রদান এবং থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শনে থানার অফিসার-ফোর্সের প্রতি আহ্বান জানান।

এ সময় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপঙ্কর ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ