শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

“ছোট্ট স্বপ্নের”বৃক্ষরোপন সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত 

রহমতউল্লাহ আশিক , বরেন্দ্র বিশ্ববিদ্যালয়,নওগাঁ,রাজশাহী :

রাজশাহী,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সেচ্ছাসেবী সংগঠন ছোট্ট সপ্নের উদ্যোগে বৃক্ষ রোপন সপ্তাহ-২৩ অনুষ্ঠিত হয়।”ছোট্ট স্বপ্ন” সুবিধাবঞ্চিত তৃণমূল শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কাজ আসছে ও বিশ্ববিদ্যালয়ের সহযোগী হয়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

১০ আগস্ট,বৃহস্পতিবার বিকাল ৪ টায় জলবায়ু ও পরিবেশ রক্ষার্থে,”ছোট্ট স্বপ্নের”উদ্যোগে বৃক্ষরোপণ সপ্তাহ-২০২৩,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে (খড়খড়িতে) শুরু করা হয়। 

FB_IMG_16917435189494237

মো.তাহমিদ জাকি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবু মুসার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার,সুরঞ্জিত মন্ডল মো.সিরাজুর রহমান (ডেপুটি ডিরেক্টর প্লানিং এন্ড ডেভেলপমেন্ট বিভাগ,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়),ড.সুলতানা রাজিয়া,ছোট্ট স্বপ্নের সম্মানিত সদস্য সচিব ও সহকারী অধ্যাপক সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চ,বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। এছাড়াও উপস্থিত ছিলেন ছোট্ট স্বপ্নের ৯ম কার্যনির্বাহী কমিটির সদস্য উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্য সম্মানিত রেজিস্ট্রার মহোদয় বলেন,জলবায়ু ও পরিবেশ রক্ষার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন,পরিবেশ রক্ষার্থে সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে বৃক্ষরোপণ,এ ছাড়াও তিনি ‘ছোট্ট স্বপ্নের’ কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করেন,’ছোট্ট স্বপ্ন’ও এর সাথে জড়িত সকলের শুভকামনা ব্যক্ত করে আলোচনা শেষ করেন।

এ সময় ‘ছোট্ট স্বপ্নের’ সম্মানিত সদস্য সচিব ড. সুলতানা রাজিয়া,শিক্ষার্থীদের উদ্দেশ্যে উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন। 

অনুষ্ঠান শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বিভিন্ন স্থানে ১২০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এ কার্যক্রম সপ্তাহব্যাপী চলতে থাকবে ।

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ