শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

ডেঙ্গু জ্বরে নারী চিকিৎসকের মৃত্যু

ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শরিফা বিনতে আজিজ (২৭) নামে এক চিকিৎসক মারা গেছেন। আজ শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে শরিফাকে আইসিইউতে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়। বাবার নাম আজিজ ভূঁইয়া।’

এর আগে গত সোমবার (৭ আগস্ট) দিনগত রাতে ডা. দেওয়ান আলমিনা মিশু নামে এক চিকিৎসক ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ