শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনাম
জুন মাসে রপ্তানি আয় বাড়ল ২৫.৯১ শতাংশ: ঘুরে দাঁড়ানোর পথে বাংলাদেশের অর্থনীতি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্পোরেট চুক্তি স্বাক্ষর শুক্রবার চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা প্রাথমিকে কাটল ৯ বছরের জট - ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি, নতুন নিয়োগ ৩৮ হাজার: শিক্ষামন্ত্রী ২০ পদে ২৫১ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ এনআরবিসি ব্যাংকে  মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ময়মনসিংহে স্কুলছাত্র আকাশ হত্যা - দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ
advertisement
সারাদেশ

কাঁচা রাস্তায় দুর্ভোগ চরমে, ধানের চারা রোপণ করে প্রতিবাদ 

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তায় চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে। 

দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়ে আসলেও স্থানীয় জনপ্রতিনিধিদের যেন নজর নেই সেদিকে। এদিকে রাস্তার ওপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। 

স্থানীয় বাসিন্দা তরুণ মন্ডল বলেন, স্বাধীনতা অর্জনের পর ৫২ বছর অতিক্রম করলেও আমাদের রাস্তার উন্নয়নে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। 

স্থানীয় জনপ্রতিনিধিদের বার বার বলা পরেও তারা কলাগাছি গ্রামের রাস্তাটি যেন চোখে দেখেন না। বিকল্প কোনো রাস্তা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ সর্বস্তরের মানুষকে। বছরের প্রায় ৫/৬ মাস ভোগান্তির শিকার হতে হয়। বাধ্য হয়ে ধান রোপণ করে প্রতিবাদ জানানো হয়েছে। 

স্থানীয়রা জানান, বৃষ্টির দিনে স্যান্ডেল হাতে নিয়েই দুই কিলোমিটার রাস্তা কাদা মাড়িয়ে যাতায়াত করতে হয়। রাস্তার বেহাল দশার কারণে কৃষকরা পণ্য বাজারজাত করতে পারে না। কয়েক যুগ কেটে যাচ্ছে কিন্তু রাস্তার কোনো উন্নয়ন নেই চেয়ারম্যান-মেম্বাররা আসে যায়। কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হয় না। ভোটের সময় আশ্বাস দেওয়া হয়, পরে তারা তা ভুলে যায়। 

এ বিষয়ে খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু বলেন, রাস্তাটির অবস্থা আসলেই ভালো না। রাস্তাটি দ্রুত করা দরকার। তবে, ধানের চারা রোপণের বিষয়ে তার জানা নেই বলে জানিয়েছেন।

এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ